বড়লেখায় পাঁচ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মস্তফা উদ্দিন বড়লেখা প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুড়িকান্দি গ্রামথেকে পাঁচ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান হেরিন(৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ অক্টোবর) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরের নেতৃত্বে পুলিশ বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের সুড়িকান্দি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে।

মাহবুবুর রহমান হেরিন সুড়িকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর বাদী হয়ে মাহবুবুর রহমান হেরিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ইয়াবাসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর, মাহবুবুর রহমান হেরিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।