মৌলভীবাজার জেলা আল ইসলাহ ও তালামীযের বিক্ষোভ অনুষ্টিত

মস্তফা উদ্দিন সিলেট নিউজ বিডি: বৃহস্পতিবার ৫ অক্টোবর মৌলভীবাজার জেলা আল ইসলাহ ও তালামীযের উদ্যেগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন ও গন হত্যার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্টিত হয়।

সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙন হইতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল পরবর্তী ঈদগাহ প্রাঙনে সভা অনুস্টিত হয়।

বিক্ষোভ মিছিলে মিয়ানমারে অভিলম্বে মুসলিম নির্যাতন বন্ধ করার আহবান জানানো হয়, জাতিসংঘ এগিয়ে আসার জন্য ও দলমত র্নিবিশেষে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়ানোর আহবান করা হয়।

জেলা আল-ইসলাহ সভাপতি মুফতি অধ্যক্ষ সামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও সম্পাদক এম এ আলিম, সহ সম্পাদক হাফিজ এনামুল হক ও তালামিযের সম্পাদক এম এ জলিল এর পরিচালনায় প্রতিবাদ সভা অনুস্টিত হয়।আনজুমানে আল-ইসলাহ ও তালামীয ইসলামিয়ার কেন্দিয় নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার সভাপতি, সম্পাদক,জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি বর্গ সভায় অংশ গ্রহন করেন।