বড়লেখায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত

মস্তফা উদ্দিন বড়লেখা প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলেরর আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার(৭ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রদল স্বেচ্ছাসেবকদল বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় কাঠালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলেরর সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বড়লেখা পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পদক সাব্বির আহমদ দুদু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শামীমুর রহমান, পৌর বিএনপির সহ অর্থ সম্পাদক সফিকুজ্জামান সফিক, বড়লেখা উপজেলা জিয়া পরিষদের সভাপতি লুৎফুর রহমান, তালিপুর ইউনিয়নের মেম্বার আইজুল ইসলাম, কাঠালতলী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জব্বার, বিএনপি নেতা শাহাব উদ্দিন, কাঠালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২২সেপ্টেম্বর মৌলভী বাজার শহরস্থ কাশীনাথ রোডের বাসায় ঢুকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলেরর আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাসের উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।