সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট সদর সাবরেজিষ্ট্রারী কার্যালয়ের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক পদে শেখ লোকমান মিয়া।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন-সিনিয়র সহ সভাপতি তেরা মিয়া, সহ সভাপতি মিসবাহ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সহ সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমদ, অর্থ সম্পাদক মো. আকবর হোসেন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ওয়ারিছ আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমদ, সদস্য পদে আহবাবুল ইসলাম খান, জাকারিয়া আহমদ সুমন, শাহীন আহমদ, ছালেহ আহমদ, ছালিক আহমদ, খালেদ হোসেন ও পলক শর্মা।
এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সদর দলিল লেখক সমিতির ২১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।
Sylhetnewsbd Online News Paper