জামায়াতের আমির মকবুল আহমাদসহ ৯ জন আটক

সিলেট নিউজ বিডি ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ দলটির ৯ জন নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার নাজমুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে।

সুত্র:কালের কণ্ঠ