সিলেট নিউজ বিডি ডেস্ক: নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার (১০অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর চৌকিদেখিস্থ আনোয়ারা মতিন একাডেমি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাসব্যাপী সচেতনমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তোফায়েল আহমদ শেপুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড. আব্দুল মতিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল ও জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মোঃ আব্দুল হক, নিসচা জেলা শাখার যুব সম্পাদক অছিউর রহমান অছি সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper