সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার (১০ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট নগরীর দরগা গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি লোকমান আহমদ এর সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মেরাজের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর বক্ত চৌধুরী শুয়েব, মহানগর বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মসরুর চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খান, যুবদল নেতা লোকমান আহমদ লিটন, ময়নুল ইসলাম, দেলওয়ার হোসেন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি লিটন আহমদ, বিএনপি নেতা আলী আমজাদ, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, যুবদর নেতা জামাল আহমদ খান, সাঈদ মাহমুদ ওয়াদুদ, নাসির উদ্দিন রহিম, সৈয়দ হারুনুর রশিদ হারুন, আব্দুল গণি সাজন, আজিজুর হক আরজু, আলী আকবর শিপন, নজির আহমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper