সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে যায়।
বুধবার দুপুর ২টায় টায় নগরীর জিন্দা বাজার থেকে মিছিলটি বের হয়ে বন্দর বাজার কোট পয়েন্টে মসজিদের সামনে আসা মাত্র পুলিশ মিছিল কারীদের বাধা দেওয়া হয়। এসময় পুলিশ মসজিদের নামাজ চলাকালে সময় মসজিদের ভিতরে প্রবেশ করে মিছিল কারীদেরকে ধাওয়া করে পুলিশ। পরে বিভিন্ন স্থানে লাঠিচার্জ তল্লাশি করে পুলিশ সন্দেহজনক ৩ জনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।
Sylhetnewsbd Online News Paper