মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উন্নত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বড়লেখা সিটি ক্লিনিক। সোমবার(২৩ই অক্টোবর) দুপুরে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুবলীগ নেতা সায়ফুর রহমান ও হানিফ পারভেজের যৌথ পরিচালনায় উদ্বোধনী সভা অনুস্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, বড়লেখা ইউএনও মোহাম্মদ সোহেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হুইপের ব্যক্তিগত সহকারী কবিরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, কোর্টের এপিপি গোপাল চন্দ্র দত্ত, ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মাস্টার ময়নুল হক, ক্লিনিকের পরিচালক ও ইউপি মেম্বার সিরাজ উদ্দিন, বড়লেখা সাংবাদিক বৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ, এলাকার রাজনৈতিক ব্যক্তি বর্গ ও এলাকার গন্যমান্য ব্যক্তি গন।
Sylhetnewsbd Online News Paper