সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরাবাজারে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জয়দেব চক্রবর্তী জয়ন্তের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজু এবং এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীর মুন্না বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকার জনবিচ্ছিন্ন হয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। অনতিবিলম্বে তারেক রহমানের উপর থেকে গ্রেফতারী পরোয়ানা সহ সকল মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে। অন্যথ্যায় সিলেট থেকে শেখ হাসিনা পতনের আন্দোলন শুরু করতে সিলেট ছাত্রদল প্রস্তুত রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী, জয়নাল আহমদ, জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, মনোয়ার হোসেন খলু, ইন্তেজার আলী, ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, রুবেল আহমদ রানা, সিলেট জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, নোমান মাহমুদ কাওসার, নিজাম আহমদ, রুহেল আহমদ, হোসেন মাহমুদ তালুকদার, সাজেদুল ইসলাম, রুহুল আহমদ, জেলা ছাত্রদলের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, নুরুল আমিন, নুরুল ইসলাম নুরুল, ঝলক আচার্য্য, তুফায়েল আহমদ তুহিন, শামীম আহমদ, আব্দুল মুকিত মুকুল, মোঃ জাকারিয়া আহমদ, মিসবাহুর আম্বিয়া, মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, আব্দুল্লাহ আল মামুন, রুবের আহমদ, সেজু চৌধুরী, জামিল আহমদ, রুবের আহমদ, বদরুল ইসলাম সুমন আহমদ, শাহেদ আহমদ, শিমু আহমদ, সুহেল হোসেন, হামিদ আহমদ, হারুনুর রশীদ, এম.সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেইন, আবু ইয়ামিন চৌধুরী, সুজন খান, ইমরান আহমদ সেতু, কাওসারুজ্জামান চৌধুরী, আরিফুল ইসলাম বাবু, সানি আহমদ চৌধুরী, লুৎফুর রহমান হাসান, আব্দুস সালাম, মিজানুর রহমান মিজান, আহমদ আল আমিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper