ভারতীয় ড্রোন ধ্বংস করল পাকিস্তান

সিলেট নিউজ বিডি ডেস্ক: সীমান্তে ‘ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোনকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করছে পাকিস্তান৷ পাকিস্তানের অভিযোগ, আকাশপথে এই ড্রোনের মাধ্যমেই পাকিস্তানের উপর নজরদারি চালাত ভারত৷

শনিবার সকালে পাকিস্তানের সামরিক মুখপাত্র একটি ধ্বংসপ্রাপ্ত ছবি দিয়ে ঘটনাটির সত্যতা প্রকাশ করেছেন৷ যদিও ওই একটি ছবি ছাড়া আর কোনও তথ্য দেন নি পাক সামরিক মুখপাত্র৷

এর পাশাপাশি পাকিস্তানের সামরিক বিভাগের মেজর জেনারেল আসিফ ঘাফুর অভিযোগ, ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোনটি ভারত-পাক সীমান্তে চরবৃত্তি করত৷ পাক সেনার প্রতিটি গতিবিধির উপরে নজর রাখত এই ড্রোনটি৷ কিন্তু সেই ড্রোনটিকে গুলি করে একেবারে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান৷ সেই সঙ্গে ওই ড্রোনটিকে বাজেয়াপ্ত করেই দাবি করেছে পাকিস্তান৷ এই বিষয়টি একটি ট্যুইট করে জানিয়েছেন আসিফ৷