মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: দারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধাকে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বড়লেখা উপজেলা মোহামদ্দ নগর বাজারস্ত রাস্তায় জৈনিক রকিব আলী মার্কেটের সামনে গত শনিবার (২৮অক্টোবর)বিকালে ঘটনাটি ঘটে।
প্রত্যেকদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায় পূর্ব মোহামদ্দ নগর গ্রামের মানিক মিয়া (৫৫) পান ব্যবসায়ি তিনি বোবার তল হইতে রকিব আলী মার্কেটের সম্মুখে রাস্তায় আসলে। চার পাঁচ জন লোক অর্তকীত ভাবে এলোপাতাড়ি হামলা চালিয়ে দা দিয়া মাথায় আঘাত করে তার কাছে থাকা ৩৪,০০০/= টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আত্নচিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা স্বাস্খ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎক প্রাথমিক চিকিৎসা দিয়ে কূপের আঘাতটি আশঙ্খাজনক হওযায় উন্নত চিকিৎসার জন্য তাহাকে সিলেট মেডিকেল কলেজ এ ভর্তি করা হয়।
তারা আরো জানান, ব্যবসায়িক বিষয়ে পূর্বের শত্রুতার জের ধরে এ এঘটনাটি ঘটেছে। যেভাবে হামলাটি করা হয়েছিল তাহার আত্ন চিৎকারে লোকজন এসে উদ্ধার না করলে তাহাকে জানে মেরে ফেলার উপক্রম ছিল।
বিভিন্ন সূত্রে আরো জানা যায়, উক্ত হামলায় সাতকরা কান্দি গ্রামের আলতাফ হোসেন ও জায়দুল ইসলাম(গং)ও তাদের সাথে আরো দুই তিনজন হামলাটি চালিয়েছে ও টাকা ছিনতাই করেছে বলে জানা যায়। আহত মানিক মিয়ার ছেলে ইলাল আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আলতাফ হোসেন ও জায়দুল ইসলাম সহ আরো দুই তিনজন লোক আমার বাবার উপর হামলা চালিয়েছে। আমার বাবা একজন পান ব্যবসায়ি। ব্যবসায়িক ও বিভিন্ন বিষয়াদির জের ধরে বিভিন্ন সময়ে আক্রমনের চেষ্টা চালানো হত। আবুল হোসেন, হোসেন আহমদ, মকবুল হোসেন সহ প্রত্যক্ষদর্শী এসে আমার বাবাকে উদ্ধার না করলে। যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে আমার বাবাকে মেরে ফেলা হত। উক্ত বিষয়টি আমি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়লেখা থানায় এজহার দায়ের করি।
Sylhetnewsbd Online News Paper