মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখায় কেছরিগুল গ্রামে এক কিশোরীকে(১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহীন আহমদ(২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) পালিয়ে যাবার চেস্টা কালে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ তাহাকে গ্রেপ্তার করে। শাহীন আহমদ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের আছকির আলীর ছেলে, কিশোরী বাদী হয়ে সোমবার রাতেই বড়লেখা থানায় শাহীন আহমদ এর উপর মামলা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ওই কিশোরী ভোরবেলা ঘর থেকে বের হলে প্রতিবেশী শাহীন আহমদ মুখ চেপে জোরপূর্বক তাকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী চিৎকার দিলে যুবকটি পালিয়ে যায়। শাহীন আহমদকে মঙ্গলবার (৭ নভেম্বর) আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন, ‘গতকাল সোমবার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper