মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে শেভরণের শিক্ষাবৃত্তি প্রদান

সিলেট নিউজ বিডি ডেস্ক: মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টায় শেভরণ কোম্পানীর পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আহমদ সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা শ্রীনিবাস চন্দ্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দিতালেব, ববিতা চক্রবর্তী, এ.বি.এম মোরাদ খান, মো. মঈন উদ্দিন, সুলতানা বেগম প্রমুখ।