উরসকে কেন্দ্র করে ছাতকে রাতভর বিক্রি হয় মাদকদ্রব্য, বসছে জোয়া!

হেলাল আহমদ,সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের বিভিন্ন এলাকায় উরসকে কেন্দ্র করে প্রায়ই রাতভর মাদকদ্রব্য বেচাকেনার পাশাপাশি বসছে জোয়ার আসর। অধিক লাভের আশায় উরসে আসা যুবক, ব্যবসায়ি, শ্রমিকসহ প্রায় সকল পেশার লোকেরাই খেলেন রামী, তিন গুটি ফ্লাশ, তিন তাস ফড়সহ নানা ধরনের জুয়া। রাতভর চলা জুয়ার আসরে বেশি পাওয়ার আশায় প্রতারিত হয়ে বাড়ি ফেরেন অনেকেই। জুয়া খেলে পেশাদার জুয়াড়িরাও হন নিঃস্ব। এমনকি এখানে এসে নির্বিঘন্বে মাদকদ্রব্য বেচাকেনা করা যায় বলে ওই রাতকেই মাদকদ্রব্য কেনাবেচার জন্য বেছে নেয় মাদকসেবী ও ব্যবসায়িরা। অথচ এব্যাপারে স্থানীয় আইন-শৃংখলা বাহিনী রহস্যজনক কারনে নিরব ভুমিকা পালন করছে।
জানা যায়, এখানে শীত মৌসুমে বিভিন্ন ব্যক্তির নামে শতাধীক উরস অনুষ্ঠিত হয়। এসব উরসে ভক্তদের জন্য থাকে গান-বাজনার ব্যবস্থা। প্রত্যেকটা উরসে হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। এ সুযোগে কতিপয় অসাধু লোকেরা বসায় রামী, তিন গুটি ফ্লাশ, তিন তাস ফড়সহ নানা ধরনের জুয়ার আসর। নির্বিঘন্বে বেচাকেনা করা যায় বলে চলে মাদকদ্রব্যের জমজমাট বেচাকেনা। মাদক সেবীরা রাতভর থাকে নেশায় বিভোর আর জোয়ারীরা সর্বস্ব খোয়াতে থাকে। এখানে প্রত্যেকটা উরসকে কেন্দ্র করে হাত বদল হয় লক্ষাধিক টাকা।

সচেতন মহলের অভিযোগ, ইতোমধ্যে এ উপজেলায় বেশ কয়েকটি উরস অনুষ্ঠিত হয়েছে। এসব উরসে জোয়া ও মাদকদ্রব্য বেচাকেনাই যেন ছিলো মূল লক্ষ্য। এসবের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ক্রমান্বয়ে বেড়েই চলছে। প্রশাসনের নাকের ঢগায় বসে নির্বিঘন্বে কিভাবে এসব অনৈতিক-অবৈধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে এলাকার সচেতন মহলে। জনস্বার্থে উরসকে কেন্দ্র করে সংগঠিত হওয়া এসব অপরাধ কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।