সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি ও কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ নভেম্বর দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মজনু, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, অর্থ সম্পাদক মো. জাবেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, তদন্ত বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা সাইদা খানম, দপ্তর সম্পাদক বাদল পুরকায়স্থ, পর্যবেক্ষণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান রাব্বানী, শিক্ষা সম্পাদক শাহ মনসুর আলী নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমরান হোসাইন, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বেগম সুফিয়া ইকবাল খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান পপু, সমাজকল্যাণ সম্পাদক হাজি ডা. শাকিল মুরাদ আফজাল, পরিবেশ বিষয়ক সম্পাদক এম.জি.এ. শাহীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস ছালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, যুব সম্পাদক মো. নুর উদ্দিন খান, সদস্য মো. হাছান শাহরিয়ার, মো. আনু মিয়া, মো. হায়দর মিয়া প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper