সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির পুরাতন কমিটির ভাইস চেয়ারম্যান মনসুরুজ্জামান চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল কার্য্যকরী পরিষদ সদস্য সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদসহ কমিটির সদস্যবৃন্দ গত মঙ্গলবার(২১নভেম্বর) সিলেট ইউনিট কার্যালয় ও সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শন করতে গেলে সেখানে আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট ও সিলেট ইউনিট অফিস ও সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটি স্থগিত করে পুরাতন কমিটি হাইকোর্ট কর্তৃক বহাল রাখায় পুরাতন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট অফিস, মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, আজীবন সদস্য ও সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক মুশফিক জায়গীরদার, জেলা পরিষদের সদস্য ইমান উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য নুরুল ইসলাম সুহেল, আজীবন সদস্য সাহেদ আহমদ সুমিন, গুলজার আহমদ জগলু, মানিক আহমদ, সামাদ আহমদ, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সহকারী পরিচালক মফিজূল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের পক্ষে সাবেক যুব প্রধান সায়মন মিয়া, বর্তমান প্রধান মিনহাজুল আবেদীন, উপ যুব প্রধান নাজিম খান,যুব কার্য্যকরী সদস্য পারভেজ আহমদ, আতিকুজ্জামান, আব্দুল্লাহ রনি, নাঈম, দাইয়ান, ইউনিট অফিসের পক্ষে হিসাব রক্ষন কর্মকর্তা-মিলি ভট্টাচার্য্য, বাপ্পী আহমদ।
সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের হিসাব রক্ষন কর্মকর্তা মতিউর রহমান,সহ প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথি দাস, রক্তকেন্দ্রের পরিচালক অর্থ ইমরুল হাসান, ল্যাব টেকনিশিয়ান মাহতাব আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper