মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার চান্দগ্রাম এ.ইউ ফাজিল মাদ্রাসায় তাজ খান তৈয়মুন নেছা কল্যাণ ট্রাস্ট ও ইডা ওয়ার্ল্ড বাংলাদেশ এর ব্যবস্তাপনায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ নভেম্বর) বিকেল ৩টায় মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপাধাক্ষ্য মাও. ওহীদুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুর রহমান সাহেদ’এর পরিচলনায় প্রধান অতিথি ছিলেন, তাজ খান- তয়মুন নেছা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন, সোনালি ব্যাংক’ চান্দগ্রাম শাখার ব্যবস্থাপক আলাউদ্দিন সরকার, শিক্ষাবিদ জ. হাফিজুর রহমান, দাসের বাজার আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত নাথ ইডা’র চেয়্যারম্যান আল আমিন সরকার, মাদ্রাসা পরিচালনা কমিটি’র সহ সভাপতি আব্দুর রহীম, দৈনিক যুগান্তর বিয়ানীবাজার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন।
এতে শিক্ষানবিশ ১৫ জন সংবাদকর্মী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন ‘দৈনিক সোনালী খবর’ বড়লেখা প্রতিনিধি মস্তফা উদ্দিন, কবি সুলেমান খান, শিক্ষক আবু কায়সার, সমাজসেবক হাফিজ ফখরুল ইসলাম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper