৪৭ ইউনিয়ন ৬ পৌরসভায় আ.লীগের প্রার্থী ঘোষণা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সারাদেশের ৪৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

পৌরসভা নির্বাচন চেয়ায়ারম্যানদের নামের তালিকা:
পঞ্চগড়ের বোদায় ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুরের বিরলে সবুজার ছিদ্দিক সাগর, নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় কে এম জাকির হোসন, রাজশাহীর বাঘায় আক্কাছ আলী, ফরিদপুরের আলফাডাঙ্গায় সাইফুর রহমান, জামালপুরের বকশিগঞ্জে শাহীনা বেগমকে নৌকা প্রতীক দিয়ে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

ইউনিয়ন পরিষদে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তাদের নামের তালিকা:

রংপুর বিভাগ:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামে আওয়ামী লীগ প্রার্থী করেছে মোজাহার হোসনকে।

দিনাজপুরের বিরলউপজেলার রাজারামপুরে নৌকা নিয়ে লড়বেন মুকুল চদ্র রায়।

রাজশাহী বিভাগ:
রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছীতে নৌকা পেয়েছেন তাকবীর হাসান, শিলমাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদ হাসন (মুকুল)।

নাটোরের বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়নে নৌকার প্রার্থী চাঁদ মাহমুদ আর মাঝগাঁও ইউনিয়নে খোকন মোল্লা।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতীতে ক্ষমতাসীন দল প্রার্থী করেছে রেজাউল ইসলাম তপনকে। একই জেলার তাড়াশ উপজেলার নওগাঁয় নৌকা পেয়েছেন মিজানুর রহমান।

খুলনা বিভাগ:
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে নৌকা পেয়েছেন এস এম রবিউল ইসলাম।

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুরে আওয়ামী লীগের হয়ে লড়বেন পলি বেগম।

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ইউনিয়নে আবদুল হানান, কেডিকে ইউনিয়নে খায়রুল বাসার, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খাঁন নৌকা প্রতীক পেয়েছেন।

একই জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনায় নৌকা পেয়েছেন এস এ এম জাকারিয়া আলম।

বরিশাল বিভাগ:
ভোলার চরফ্যাশনে জিন্নাগড়ে আওয়ামী লীগ প্রার্থী করেছে হোসেন মিয়াকে। আমিনাবাদে জামাল উদ্দিন, নীলকমলে আলমগীর হাওলাদার পেয়েছেন নৌকা।

একই জেলায় দৌলতখান উপজেলার চরপাতায় নৌকা পেয়েছেন কাজল ইসলাম তালুকদার।

পটুয়াখালীর দশমিনার রণগোপালদীতে আওয়ামী লীগের প্রার্থী এ টি এম আসাদুল হক (নাসির)।

ঢাকা বিভাগ:
শরীয়তপুরের জাজিরার মুলনা ইউনিয়নে রেজাউল করিম (সেলিম) লড়বেন নৌকা প্রতীকে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় আবদুর রাজ্জাক শেক, বুড়াইচ ইউনিয়নে আহসান উদ্দৌলা, গোপালপুরে ইনামুল হাসান পেয়েছেন নৌকা প্রতীক।

জামালপুরের দেওয়ানগঞ্জের হাতিভাঙায় মাহমুদা চৌধুরী হচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।

সিলেট বিভাগ:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় মাসুক আহমদ মাসুক, হবিগঞ্জ সদর উপজেলায় নুরপুরের মুখলিছ মিয়া, ব্রাহ্মণডুরায় হুসাইন মো. আাদিল পেয়েছেন নৌকা প্রতীক।

চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লার লাকসামে বাকই দক্ষিণে আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তরে শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফরগঞ্জ দক্ষিণে আবদুর রশিদ পেয়েছেন নৌকা প্রতীক।

একই জেলার লাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তরে রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণে মজিবুর রহমান (মজিব), দোলখাঁড়ে আবুল কালাম ভুইয়া, জোড্ডা পশ্চিমে মাসুদ রানা ভুঁইয়া, জোড্ডা পূর্বে আনোয়ার হোসন, বটতলীতে এন কে এম সিরাজুল আলম, আদ্রা উত্তরে তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণে আবদুল ওহাবকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

লালমাই উপজেলার বাকই উত্তরে আইউব আলী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নে মামুনুর রশিদ, দৌলতপুরে মাকসুদ আলম জমাদার, বারপাড়ায় মনির হাসন তালুকদার পেয়েছেন নৌকা প্রতীক।

নোয়াখালী সদরের ধর্মপুরে খলিল মিয়া, নোয়াখালী ইউনিয়নে আতাউর রহমান এবং নোয়াইন্যা ইউনিয়নে দিলদার হোসেনকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।

লক্ষ্মীপুরের রামগতি ‍উপজেলার চর আলেকজান্ডারে আনোয়ার হোসেন লড়বেন নৌকা নিয়ে।

এছাড়া বগুড়ার শেরপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন ফিরোজা খাতুন এবং পটুয়াখালীর জেলা পরিষদ উপ-নির্বাচন খলিলুর রহমান মোহনক দলীয় সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ।