সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল রেজিষ্টারে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায় শহরে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ নভেম্বর) বিকেলে শহরের সুনু মিয়া চৌধুরী মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন বলেন, দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে প্রত্যক্ষভাবে যুবলীগ সহায়তা করে যাচ্ছে। আওয়ামীলীগের চালিকা শক্তি হিসেবে কাজ করতেই যুবলীগের জন্ম হয়েছে। বর্তমানে যুবলীগ দেশের অন্যতম একটি সংগঠন হিসেবে খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যুবলীগকে কলুষিত করতে এখানে কতিপয় দালাল, টাউট-বাটপার ও লুটেরা প্রকৃতির লোক যুবলীগে অনুপ্রবেশ করেছে। যুবলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজী, তদবিরবাজী ও লুটপাট চালিয়ে যাচ্ছে এখানের চিহ্নিত একটি গোষ্ঠি। সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা, টিআর, কাবিখা, কাবিটা, ওএমএস এমনকি ক্ষতিগ্রস্থ কৃষকের চাল ও টাকা আত্মসাৎ করে সরকারের বদনাম করে যাচ্ছে। ছাতকবাসী এসব দালালদের একাধিকবার হাতেনাতে ধরে এদের মুখোশ উন্মোচন করেছে। কিন্তু প্রতিবারই জনপ্রতিধিদের সহায়তায় এরা রক্ষা পেয়ে যাচ্ছে। এসব দালালরা এখানে শক্তিশালী ও সংঘবদ্ধ যুবলীগকে বিভাজনের চেষ্টা করে যাচ্ছে। যুবলীগ নামধারী এসব দালাল চক্র থেকে দুরে থাকার আহবান জানান তিনি।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর রাজার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এইচএম আরজ আলী, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল ও যুবলীগ নেতা কবির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি সুহেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া, আব্দুল মুকিত চৌধুরী লাভলু, সীতাব আলী, নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজিল হোসেন বাবুল মেম্বার, আজির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আরজ মিয়া, প্রচার সম্পাদক কাওসার আহমদ, ত্রান বিষয়ক সম্পাদক বিশ্বজিত ঘোষ, মকসুদুল হাসান আতর মেম্বার, সুলতান মিয়া মেম্বার, যুবলীগ নেতা সোলেমান মিয়া, সাইদুল ইসলাম, সুমন চৌধুরী, মহিন উদ্দিন, বদর উদ্দিন, ছালিম আহমদ চৌধুরী লাহিন, পাবেল আহমদ, শুভ চৌধুরী, রাসেল চৌধুরী, প্রমুখ। এরআগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে যোগদান করে। পরে শহরে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। র্যালীটি শহর প্রদক্ষিণ করে পূনরায় সভাস্থলে এসে শেষ হয়। উপজেলার ১৩টি ইউনিয়নও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মি পৃথক ব্যানারে মিছিল সহকারে যুব সমাবেশে অংশ গ্রহন করে।
এসময় নেতাকর্মিদের হাতে দলের বিভিন্ন শ্লেগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, হ্যান্ড ব্যানারসহ আনন্দ-উল্লাস করতে দেখা যায়। অনেকের হাতে ছিল জাতিয় পতাকা ও দলীয় পতাকা। যুব সমাবেশকে ঘিরে শহরকে ঢেলে সাজানো হয়। ইতোপূর্বে এধরনের জাকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে হয়নি বলে সাধারণ লোকজন মনে করছেন।
Sylhetnewsbd Online News Paper