মসজিদে হামলা চালানোর কঠোর জবাব দেবে মিশর

সিলেট নিউজ বিডি ডেস্ক: মিশরের নর্থ সিনাই প্রদেশে জনাকীর্ণ মসজিদে হামলা চালিয়ে বর্বর হত্যাযজ্ঞের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি।

ওই মসজিদে হামলায় এখন পর্যন্ত ২৩৫ জন মুসুল্লি নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।

এ ঘটনায় শনিবার থেকে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি পাশবিক শক্তির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেনা ও পুলিশ বাহিনী স্বল্প সময়ের মধ্যে অভিযান চালিয়ে আমাদের শহীদদের প্রতিশোধ নেবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মসজিদে হামলার কয়েক ঘণ্টা পর মিশরের বিমান বাহিনী অভিযান চালিয়ে ওই হামলায় ব্যবহৃত গাড়ি এবং বিস্ফোরক মজুদ রাখা ‘সন্ত্রাসী’ অবস্থান গুঁড়িয়ে দেয়।