রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করলো ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংঘটন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। সংঘটনের প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুল হক শাহীন এর নেতৃত্বে গত শুক্রবা(২৪ নভেম্বর) কক্সবাজার এর উখিয়ায় অবস্থানরত জামতলি রোহিঙ্গা ক্যাম্প এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম পাকি, শাহ ওলীউর, আবুল কালাম, ছাত্রনেতা জাকির হুসাইন, দেলোয়ার হুসেন খাঁন, এমদাদুর রহমান সাদিক, কক্সবাজার এর স্থানীয় শ্রমিক নেতা আবু হানিফা মু: নুমান, ছাত্রনেতা আব্দুর রহিম, নজির হুসেন, শ্রমিক নেতা আব্দুল করিম, রাসেল আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগীতা ও দ্বিক নির্দেশনায় প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী সঠিক ভাবে বণ্টন সম্পন্ন হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, পেয়াজ, তৈল, লবন, খাবার সেলাইন, শিশুদের শীতবস্ত্র, বিস্কিট, শিশু খাবার- ফিডার, দুধ, মশারি, কম্বল, মহিলাদের জন্য তামী কাপড়, দুইটি টিউবওয়েল স্থাপন, মসজিদে নগদ অর্থ সহায়তা সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।