সিলেট নিউজ বিডি ডেস্ক: কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিভিন্ন স্থানে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাছুম আহমদও ডাকাতের কবল থেকে রক্ষা পান নি। এসব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানিয়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় খাগাইল বাজারে বালিধার-ভোলাগঞ্জ রোড সহ কোম্পানীগঞ্জের বিভিন্ন রোডে ছিনতাই ও ডাকাতি বন্ধের প্রতিবাদে এক মতবিনিময় সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাছুম আহমদ বালিধার, ভোলাগঞ্জ, সিঙ্গেরখাল বীজ থেকে তেলিখাল পর্যন্ত এলাকায় কমিউনিটি পুলিশ ক্যাম্প বসানোর জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট মরব্বি সোনা মিয়া মনশির সভাপতিত্বে ও শিব্বির আহমদ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাছুম আহমদ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উমর ফারুক চৌধুরী, ফরিদ উদ্দিন, ইমান উদ্দিন, সোয়েব মালিক, সাচ্চা মিয়া মোস্তাকিম, আহসান উদ্দিন, আলাউদ্দিন, আতাউর রহমান, মাওলানা সুহেল আহমদ, জামাল উদ্দিন, সোয়াব আলী, শফিকুর রহমান, কটাই মিয়া, কামরুল ইসলাম, সিরাজ উদ্দিন, খলিল আহমদ, নুর উদ্দিন, আনা মিয়া, দুদু মিয়া, হোসাইন আহমদ, সুজন আহমদ, মনির আহমদ, হাসান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বালিধার এলাকায় ডাকাতির ফলে মানবজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এই বালিধার এলাকার রোডটি খাগাইল বাজার থেকে শুরু হয়ে বিছনাকান্দি পিকনিট স্পটে পৌছেছে। একজন্য একই রাস্তা দিয়ে অনেক পর্যটকদের আনাগোনা রয়েছে বিধায় পর্যটকদের টাকা পয়সা, সোনা-গয়না, মহিলাদের উপর অমানসিক নির্যাতন যেন ডাকাতদের নিত্যদিনের ব্যবসায় পরিণত হয়েছে। নেতৃবৃন্দরা এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper