সিলেট নিউজ বিডি ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে গত শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার সচেতন নাগরিকবৃন্দের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নিসচা সিলেট জেলা’র সভাপতি যুবনেতা এম.বাবর লস্কর বলেন, সড়ক দুর্ঘটনারোধে নিসচার কার্যক্রম বিয়ানীবাজার উপজেলার সর্বত্র পৌছে দিতে হবে। এবং সকল শ্রেণী পেশার মানুষ কে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনে গুরুতারোপ করেন।
আলীনগর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভায় সমাজসেবী, শিক্ষানুরাগী আব্বাছুজ্জামান আব্বাছের সভাপতিতে ও সংগঠক আবিদ আহমেদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা’র সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, সাধারণ সম্পাদক লায়েক আহমদ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা গোলাপগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্না, ইউপি সদস্য মামুন আহমদ, সমাজসেবী সাংবাদিক রুবেল আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী হাছান আহমদ, গোল্ডেন স্টার স্পোর্টং ক্লাবের সিনিয়র সহ সভাপতি মুকিতুর রহমান মুকিত, সংগঠক হোসেন আহমদ,হাবিবুর রহমান খান, কুড়ারবাজার ইউপি সদস্য হাবিবুর রহমান, আল ইখওয়ান সংস্থার সাধারণ সম্পাদক হোসেন আহমদ, মুহিবুর রহমান মুকিত, ব্যবসায়ী মান্নান আহমেদ, সমাজসেবী বখতিয়ার আহমদ, জাফর আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবের আহমদ।
Sylhetnewsbd Online News Paper