সিলেট নিউজ বিডি ডেস্ক: রোববার নগরীর নিজস্ব বাসভবনে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন তার আসন্ন সিলেট সিটি কর্পোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীতা নিয়েও নির্বাচনী বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।
তিনি বলেন, অবৈধ আওয়ামী বাকশালী সরকার বিপ্লবকে ভয় পায়, সংহতিকেও ভয় পায়। তাই বাকশালী সরকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির সাথে জনগণের সম্পৃক্ততা দেখে ঈর্ষান্বিত হয়েই সরকার সব কাজে বাধা দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই বন্ধ করতে বিএনপিকে নির্বাচিত করুন।
উক্ত মতবিনিময় সভায় করেন জমিয়তে উলায়ামে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জমিয়তে উলায়ামে ইসলাম সিলেট মহানগরের সহ-সভাপতি আব্দুল মালিক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আলীনুর, সহ-সভাপতি আব্দুল হান্নান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের সভাপতি মুফতি ফয়জুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নওদেন, মাওলানা মুবশির, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, এলডিপি সিলেট জেলার সভাপতি সাইদুর রহমান চৌধুরী রুপা, শাহজাহান আহমদ, জাগপা সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. লিটন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper