মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে কুকুরের কামড়ে ৬ স্কুল ছাত্র আহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আজিম উদ্দিন(১১), মিনহাজ আহমদ(১৩), মমিনুল হক(৯), সাইদুল ইসলাম(১৫), রাজু আহমদ(১৪), সালমান আহমদ(৯)। আহতরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত সবাই দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
সোমবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper