জকিগঞ্জ উপজেলা ও পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: জকিগঞ্জ উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার(৪ ডিসেম্বর) এম.এ হক চত্তরে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল আহমদের পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ ডা. সাখাওয়াত হোসেন সুইট, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মুমিন চৌধুরী, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শমসের সিরাজ, সিলেট বিভাগীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলার সহসভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামসুদ্দিন প্রমুখ।