সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শনিবার ৯ ডিসেম্বর চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেগম রোকেয়ার আদর্শে নতুন উদ্যোক্তা তৈরী, মেলার আয়োজন, বিজয় দিবস পালন, নবান্ন উৎসব পালন সম্পর্কে আলোচনা করা হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ। এসময় তিনি বলেন, বেগম রোকেয়া একজন তৎকালীন সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রমকারী নারীনেত্রী। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সিলেট উইমেন চেম্বার এর সদস্যদৈর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তিনি সিলেট উইমেন্স চেম্বার যেভাবে তরুণ নারী উদ্যোক্তা তৈরীতে কার্যক্রম পরিচালনা করছে তার ভূয়সী প্রশংসা এবং সর্বত্র এই প্রতিষ্ঠানের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিজুর খান, বিলকিস আক্তার সুমী প্রমুখ। সভা শেষে চেম্বারের সদষ্য আসমাউল হাসনা খান কে জয়িতা পুরস্কার পাওয়ায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper