মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকও তরুণ কবি মৃণাল কান্তি দাসের রচিত ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর)কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন।
কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন ও বদরুল ইসলাম।
বক্তব্য দেন কাব্যগ্রন্থের রচয়িতা মৃণাল কান্তি দাস, শিক্ষিকা শতাব্দি দেবনাথ। এসময় মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, পিটিআই সুপার একেএম সাইফুল হাসান, মৌলভীবাজার জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান, কিশোলয় চক্রবর্তী, সিলেট জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, বড়লেখা উপজেলা ইনস্টাক্টর কাজী হুময়াূন কবির, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার, পার্থ পাল, শিক্ষক মঞ্জু লাল দে প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper