সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনর মিয়া বলেছেন বলেছেন, তরুন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলায় বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলায় বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। তিনি আরো বলেন পল্লীর এই প্রান্তরে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কেননা ক্রীড়া ক্ষেত্রে আমাদের অনেক গৌরব রয়েছে। সেটাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে নতুন নতুন প্রতিভার সন্ধান করতে হবে। সেক্ষেত্রে এ ধরণের আয়োজন ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল বিকেলে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড লামাকাজী লালারগাঁও সম্রার্ট স্পোটিং ক্লাবের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান সায়েমের সভাপতিত্বে ও বিশিষ্ট ধারাভাষ্যকার কবি সাহিত্যিক জয়নাল আবেদিন জয়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সগংঠক সিদ্দিকুর রহমান সাদেক, কামাল আহমদ, আঙ্গুর আলম তুষার, আব্দাল হোসেন নাহিদ, আফজাল হোসেন, আমির আলী, জয়নাল আবেদিন, আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, লামাকাজী রাইড্রার্স ক্লাবের খেলোয়াড় রাসেল আহমদ, লালারগাঁও ক্রিকেট ক্লাব (এলসিসি)র সদস্য খায়রুল আলম, জামিল আহমদ, কামরুল হাসান, ফারহান আহমদ প্রমুখ।
লামাকাজীস্থ মেসার্স জেনি এন্টারপ্রাইজ বনাম আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে লামাকাজীস্থ মেসার্স জেনি এন্টারপ্রাইজকে ট্রাইপিকারে ০-১ গোলে হারিয়ে আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হন। বিশেষ গোল দাতা সাইদুর রহমান পুরুস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন ট্রফি দাতা হলে সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ মেসার্স সুমন স্পোর্ট। পরে বিজয়ী দল আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজকে বিজয়ী ট্রফি তুলেদেন অতিথিবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper