বিশ্বমানবাধিকার দিবসে সিলেট মানবাধিকার কমিশনের র‌্যালী

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার(১০ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগর মানবাধিকার কমিশনের উদ্যোগে সিলেট নগরীতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিম সাহিত্য সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা নির্বাহী সভাপতি তপন মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঃ ইসলাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় গভর্নর ডাঃ আর কে ধর, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর নির্বাহী সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি হোসেইন আহমদ, সিলেট মহানগর সহ সভাপতি সোহেল আহমদ, গুলজার আহমদ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, শাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তোয়েল, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাকিল আহমদ, সহ সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সিলেট মহানগর শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. দেব দুলাল, সিলেট জেলার সহ সভাপতি নজরুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সদস্য হাবিবুর রহমান খোকন, সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক রাসেল মিয়া, সদস্য আব্দুল হামিদ, আব্দুল মজিদ, রাসেল আহমদ, বিয়ানীবাজার উপজেলার সভাপতি আতাউর রহমান আতাই, বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার প্রমুখ।