সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার(১০ ডিসেম্বর) সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলা সভাপতি মোঃ আজিজুল গনী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মামুন হাসান, মোঃ আবুল কালাম, সঞ্জয় দাস, মোঃ আব্দুল মতলিব, মোঃ রবিউল ইসলাম রুবেল, মোঃ জুয়েল আহমদ চৌধুরী, মোঃ আতিকুর রহমান ইমরান, শামীম আহমদ, মোস্তাফিজুর রহমান রাজন, সৈকত রাউত, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আহমদ, মোঃ নুরুল ইসলাম আতিক, রাজন আহমদ, মোঃ ভুট্টো আহমদ দুদু প্রমুখ।
র্যালীটি সিলেট কোর্ট পয়েন্ট হতে পদযাত্রা করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।
Sylhetnewsbd Online News Paper