মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: শনিবার(১৬ডিসেম্বর) বিজয় দিবসে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগটন বড়লেখা ডিগ্রি কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর পরিচালানায় বিজয় র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা নছিব আলী, জাহিদুল ইসলাম মামুন, মুজিবুর রাজা চৌধুরী, আব্দুল কুদ্দুস স্বপন, রহিম উদ্দিন নজরুল, যুবদল নেতা নাদের আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper