বড়লেখায় আবদে বারী(রহঃ) হুফ্ফাজুল ক্বোরআন বোর্ড বাংলাদেশের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: আবদে বারী (রহঃ) হুফ্ফাজুল ক্বোরআন বোর্ড বাংলাদেশ, বার্ষিক পরীক্ষা বড়লেখা উপজেলার চান্দ গ্রাম এ ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ২৫ (ডিসেম্ব) সোমবার সম্পন্ন হয়েছে।

বৃহত্তর সিলেটের মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার চান্দ গ্রাম গ্রামের বড় হাফিজ ছাহেব হাফিজ মোঃ আব্দুল বারি (রহঃ) নামে আবদে বারী (রহঃ) হুফ্ফাজুল ক্বোরআন বোর্ড বাংলাদেশ নামে বোর্ড গঠন করা হয়।

সেই বোর্ডের মাধ্যমে প্রতি বৎসর ভিবিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজের ছাত্ররা পরিক্ষায় আংশ গ্রহন করেন, এ বৎসর সিলেট ও মৌলভী বাজার জেলার ৫৫ টি হাফিজি মাদ্রাসার ৭১০ জন কোরআনে হাফেজ পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। ১ম পারা হইতে ৩০ পারা প্রর্যন্ত ৬ টি ধাপে কোরআন ও তাজবিদ থেকে মৌখিক পরীক্ষা অনুষ্টিত হয়।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন হাফিজ গোলাম রাব্বানি, হল সুপার হাফিজ মোঃ সাইদুল আলম ও ৩০ জন পরিক্ষকের মাধ্যমে পরীক্ষা গ্রহন করা হয়।

পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন আবদে বারী (রহঃ) হুফ্ফাজুল ক্বোরআন বোর্ডের চেয়ারম্যন হাফিজ মাওঃ আব্দুল মতিন সাহেব বোর্ডের সদস্য মাওঃ কুতুবুল আলম, খায়রুল ইসলাম (নুনু) মাওঃ ফখরুল ইসলাম, মোঃজামাল উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম প্রমুখ।