মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সোমবার(২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে ডেকোরেটর শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের নূর মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে কাজ করছিলেন ডেকোরেটর শ্রমিক সাদেক মিয়া (২৬)। কাজের একপর্যায়ে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাঝিশাইল গ্রামের উনু মিয়ার ছেলে। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামে বসবাস করতেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ডেকোরটর শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Sylhetnewsbd Online News Paper