মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা চান্দগ্রামে অগ্নিকাণ্ডে তিনটি দোকানে ১৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখের মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগ্রাম কেন্দ্রীয় মসজিদের সম্মুখের মার্কেট এর সুনাম স্টোর, বাবুল স্টোর ও ইসলাম উদ্দিনের দোকানে আগুন লাগে।
রাত্র অনুমানিক আড়াইটার দিকে মসজিদের ইমাম সাহেব আগুন লাগেছে বলে মাইকে ঘোষনা দেন, উক্ত মাইকিং শুনিয়া মালিক ও স্থানীয় লোকজন এসে দেখতে পান সুনাম স্টোর, বাবুল স্টোর ও ইসলাম উদ্দিনের দোকানে আগুনে জ্বলতেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও এর আগেই দোকানগুলোর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাবুল ষ্টোরের মালিকের ক্রয়কৃত হিরো গ্লামার মোটর সাইকেল, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্র, শিক্ষা সনদপত্র ও নগদ অর্থ সহ খাতাপত্র পুড়ে যায়। ইসলাম ষ্টোরের মালিকের ও জাতীয় পরিচয়পত্র, ব্যাংক লোনের কাগজপত্র সহ
তিন দোকানের মালামাল পুড়ে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস ও মালিক পক্ষের ধারনা বৈদ্যুাতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতেপারে।অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করে দেখা হবে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন দোকান মালিকরা।
Sylhetnewsbd Online News Paper