বড়লেখায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গ্রামতলা(কালিবাড়ি বাজার) এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ আহমদ করিম(২৫) নামে এক যুবক ঘঠনা স্তানেই নিহত হয়েছেন।

নিহত নাহিদ আহমদ করিম উপজেলার মধ্য গ্রামতলা গ্রামের শওকত আলীর ছেলে। এ ঘটনায় আরো দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সামাদ আহমদ(১৮) ও মুছেগুল গ্রামের শাহ্ আলম(২২) আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাত্র সাড়ে ৮টার দিকে উপজেলার গ্রামতলা(কালিবাড়ি বাজার) এলাকায় টিভিএস ও পালর্সার (পালর্সার নাম্বার সিলেট-ল-১২০০৫৫ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী নাহিদ আহমদ করিম মাথায় গুরুতর আঘাত পান।
অন্য মোটরসাইকেলের দুজন আরোহীও আঘাত প্রাপ্ত হন। রাত্র ৯টার দিকে আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ আহমদ করিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম রাত্র ১২টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত্র আনুমানিক সাড়ে ৮টার দিকে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুইটি জব্দ করা হয়েছে।