নগরীর ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাদাত’র প্রার্থীতা ঘোষনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজারগলি এলাকাবাসীর মতবিনিময় সভায় আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডে সমাজকর্মী ও ক্রীড়া সংগটক এস. এ সাদাতের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষনা করেন। বুধবার রাতে রাজারগলি এলাকাবাসীর উদ্যোগে রাজারগলি আবাসিক এলাকার লালমাটি মাঠে প্রার্থীতা ঘোষনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবিন মুরব্বী আব্দুল মুমিন তোতা মিয়ার সভাপতিত্বে ও রাজারগলি সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোসারফ হোসেন জাহাঙ্গীর এর পরিচালনায়, সভায় এলাকার মুরুব্বি ও যুবকদের সর্বসম্মতি ক্রমে, এস. এ সাদাত আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওর্য়াডে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষনা করেন।

সভায় বক্তারা বলেন, একটি সন্দর ওয়ার্ড গড়তে একজন সুশিক্ষিত ও সামাজিক ব্যাক্তিত্ব দরকার, যার পুরোটাই সাদাতের আছে। আমরা আশা করি আগামী সিটি নির্বাচনে ১নং ওয়ার্ডবাসী অবশ্যই কাউন্সিলর হিসেবে সাদত কে নির্বাচিত করবেন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আবুল বশর বখত, আব্দুল মালিক আলতা মিয়া, কবির চৌধুরী, মো. ছালিকুর রহমান, আব্দুর রাজ্জাক জোমন, হাজী আতাউর রহমান, আব্দুল হামিদ ফুল মিয়া, এস.এ. মকসুদ (মক্তার মিয়া), হাজী সামছুল ইসলাম, সৈয়দ মুজিবুর রহমান, আনোয়ার হোসেন ইসলাই, জুনায়েদ বখত লাকি, আব্দুল করিম চৌধুরী, জেবুল হোসেন ফাহিম, দিলদার হোসেন দিলু, মো. নুরুল ইসলাম, নিয়াজ খান, মশফিক চৌধুরী, সায়রান বখত সেলিম, রাজারগলি ডেভেলপমেন্ট সোসাইটি(ইউকে) সভাপতি সেলিম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও যুবসমাজ।