বড়লেখায় শিক্ষার্থীদের মধ্যে টিপিন বক্স বিতরন ও মিড ডে হটমিল উদ্বোধন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিপিন বক্স বিতরন সহ মিড ডে হটমিল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: সাহাব উদ্দিন এমপি শিক্ষার্থীদের মধ্যে টিপিন বক্স বিতরন ও ‘মিড ডে হটমিল’ উদ্বোধন করেন।

মঙ্গলবার(০২জানূয়ারী) সকাল ১১ঘটিকার সময় চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ময়নুল হক মাষ্টারের সভাপতিত্বে সহকারী শিক্ষক সাবুল আহমদ ও সেবিকা রানীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্ধন ও বিহাইডর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষন নাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলার ভূমি কমিশনার শরিফ উদ্দিন, বড়লেখা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা ভাইশ চেযারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ৭নং তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যূৎ কান্তি দাস, বড়লেখা পৌর প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিন, ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের আ’ লীগের সভাপতি আব্দুর শুকুর, ইউপি আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল আলম নুনু, চান্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম,বড়লেখা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থপাল সহ উপস্তিত ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রত্যাক স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকগন।