বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখায় ২০১৭ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত হয়।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২ নং দাসের বাজার ইউনিয়নের রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির আয়োজনে রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির পৃষ্টপোষক আলহাজ মাওঃ মোঃ আব্দুল আজিজের সভাপত্বিতে ও সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও মোঃ সাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং বর্নী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন মাতাই, পুলিশ সিনিয়র অফিসার (আর আই) মোঃ ইসলাম উদ্দিন,রহমানিয়া টুকা ইসলামী সমাজ কল্যাণ সোসাইটির, সভাপতি কাজি মাওঃ মোহাম্মদ আব্দুল মুক্তাদির, সুপার ভাইজার, ইসলামী ফাউন্ডেশন, বিয়ানীবাজার উপজেলার মাওঃ মোঃ জাকির হোসাইন, বড়লেখা উপজেলা, আন্জুমানে আল ইসলাহর, সিনিয়র সহ সভাপতি, ছালেহ আহমদ কবির, বড়লেখা উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দাসের বাজার সরকারী প্রাথমীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল দাস, মাষ্টাটা, মোঃ সয়েফ উদ্দিন, দৈনিক সোনালী খবর পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি মোঃ মস্তফা উদ্দিন, ও মোঃ শাহ আলম প্রমূখ।

এ অনুষ্টানে ১৩ টি বিদ্যালয়ের ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়, ৪০ জন জিপিএ এ+ প্রাপ্ত শিক্ষার্থী ছিল।