বড়লেখায় দাসের বাজারে তের দিনের ব্যাবধানে দুবার চুরি

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার দাসের বাজারে সাখি ফ্যাশনে বৃহস্পতিবার(১১জানুয়ারী) রাতে দোকানের তালা ভেঙে প্রায় এগারো থেকে বার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর।

দোকানের মালিক শ্রী বাস দাস জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করি। আজ শুক্রবার(১২জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের তালা ভাঙা। দোকানের ভিতরে সি সি ক্যামেরা মনিটর ও কাপড় সহ ক্যাশের তালা ভেঙ্গে নগদ ত্রিশ হাজার টাকা সহ প্রায় এগারো তেকে বার লক্ষ টাকার মালামাল রাতে কোন এক সময় চোরের দলটি চুরি করে নিয়ে গেছে।

চুরির ঘটনায় দাসের বাজারের কয়েক জন ব্যাবসায়ী বলেন তের দিনের ব্যাবদানে বাজারের দুটি কাপড়ের দোকান নাথ বস্তালয় ও সাখি ফ্যাশনে দুবার চুরির ঘটনা ঘটল, বাজারের দায়িত্বশীল ব্যাক্তিগন কোন জুরালো ভুমিকা নিচ্ছেন না। তাই চুরির ঘটনা ঘটছে। বাজারের ব্যাবসায়ীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে।

চুরির ঘটনায় বড়লেখা থানার সাখি ফ্যাশন মালিক শ্রী বাস দাস অভিযোগ দায়ের করেছন। বড়লেখা থানার এস আই (অপারেশন) অমিতাভ দাস ঘটনার স্থান পরিদর্শন করেন, তিনি জানান অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।