ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ডিএনসিসি ঘোষিত নির্বাচনী তফসিলের স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন রাজধানীর এক ভোটার। ভাটারার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও বেড়াইদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মঙ্গলবার(১৬ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি রিট করেন। আগামীকাল বুধবার(১৭ জানুয়ারি) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানি শেষ হলে আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

উল্লেখ্য, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-