গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের নতুন ভবনের নির্মানকাজ উদ্বোধন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঐতিহ্যবাহী বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নতুন ভবনের নির্মানকাজ উদ্বোধন উপলক্ষ্যে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. রফিক উদ্দিন। উক্ত উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মাহতাবুল আলম, লায়েক আহমদ, মুহিব উদ্দিন, আবুল হোসেন, ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক শিক্ষাক্ষেত্রে এরুপ সহযোগিতার জন্য সকলে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে ট্রাস্টের তৎকালীন সভাপতি ফজলুল হক ফজলু ও সাধারন সম্পাদক মখন মিয়াকে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। ভবিষ্যতে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রতি ট্রাস্টের সহযোগিতা অব্যাহত থাকবে সকলে এই আশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-