সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সন্নিকটে। নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলরর প্রার্থীরা ইতিমধ্যে দৌড় ঝাপ শুরু করেছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে। প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিয়মিত। উঠান বৈঠক করছেন এলাকাবাসীদের নিয়ে।
এবারের সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে সর্ব কনিষ্ঠ প্রার্থীর নাম আলোচনায় এসেছে। নগরীর ১নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক,বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষানুরাগীও তরূন সমাজসেবক সলমান আহমদ চৌধুরী। সিলেটের গোলাপগঞ্জের কৃত্বি সন্তান। ছোট বেলা থেকেই নগরীর মিরের ময়দান এলাকায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে দাড়িয়েছেন,বিভিন্ন সমাজসেবামূলক কাজেও এগিয়ে ছিলেন তিনি। এবারের আসন্ন সিসিক নির্বাচনে কোন দল ছাড়াই (স্বতন্ত্র) নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে তার।
একান্ত সাক্ষাৎ কারে সলমান চৌধুরী জানান, জয় পরাজয় বড় নয়। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে সবার । এবারের সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার। খুব শীঘ্রই প্রার্থীতা নিয়ে ঘোষণা দিব। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনে অংশগ্রহণ করলে এলাকাবাসী আমাকে সমর্থন করবে এবং সঠিক সিদ্বান্ত নিতে ভুল করবে না।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper