সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা গত রবিবার(২১ জানুয়ারী) রাতে সভাপতির বাসভববনে অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দেক আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সিসিক ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউক্যাসল যুবলীগের আহবায়ক সেলিম আহমদ, সদস্য আলী নূর, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক মিয়া, গাজী মিয়া, বলাই দত্ত, অর্থ সম্পাদক ফজর আলী, সাংগঠিিনক সম্পাদক সন্তোষ দেব, লিটন পাল, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমদ সুমন, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, প্রচার সম্পাদক শফিক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সহ ক্রিড়া সম্পাদক কবির আহমদ, ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাবেক ছাত্র নেতা জাকির চৌধুরী, ছাত্রলীগ নেতা হৃদয় চৌধুরী প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper