সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট মিছিল বের করলে হামলার শিকার হন তারা।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযারী ছাত্র জোটের একটি মিছিল চাকসু ভবনের সামনে থেকে চবির শহীদ মিনারের দিকে যাচ্ছিল। এসময় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ৩০-৪০জনের ছাত্রলীগের একটি গ্রুপ হামলা করে। হামলায় ছাত্র ফ্রন্টের সাবেক আহবায়ক ফজলে রাব্বিসহ ৫জন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পসে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর বলেন, কেউ আগে থেকে আমাদের কোন বিষয় অবহিত করেনি। সংঘর্ষ হয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper