সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের কমিটি ঘোষনায় নিন্দা ও প্রতিবাদ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের কমিটি ঘোষনা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য,বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মুজিবুুর রহমান মালদার।

গত মঙ্গলবার(২৩জানুয়ারি) তিনি এক বার্তায় বলেন, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ নিয়ে একদল অসাধু গুষ্টি রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে মনগড়া কমিটি ঘোষনা করায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বর্তমান পাঁচ সদস্যদের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী ২য় আহবায়ক মুজিবুুর রহমান মালদার আরো বলেন, আমি সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য,বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক,আমাকে না জানিয়ে লুকিয়ে রাতের আধারে শফিক, ছাদিক, মিলন, শাহীনের সিণ্ডিকেট টাকার বিনিময়ে পদ বাণিজ্যকরণ করে তারা তাদের পকেট কমিটি ঘোষনা করেছে, আমি এই ঘৃণিত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা এর আগেও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের কমিটিতে ছাদিক শফিক টাকার বিনিময়ে পদ বাণিজ্য করণ করেছিল বিধায় দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের দুটি বলয় সৃষ্টি হয়। এ ব্যাপারে দক্ষিণ ছাতকবাসীকে সজাগ থাকা সহ এদের বর্জন করার আহবান জানাই।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-