সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছোট পরিসরে ১৯২৯ সালের ১৬ মে ঘরোয়া পরিসরে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের। সেই ঘরোয়া পরিবেশ ছাড়িয়ে এই পুরস্কারটি এখন বিশ্বের কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোন কোন সিনেমা নমিনেশন পেল, তার মধ্য থেকে কোনটি জিতে নিল সেরা চলচ্চিত্র পুরস্কার। কিংবা কে হলেন সেরা অভিনেতা বা অভিনেত্রী, কেনইবা হলেন, কে কে পুরস্কার বঞ্চিত হলেন; এ সব নিয়ে চলে বিস্তর আলোচনা-সমালোচনা। সিনেমা শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং বহুল আলোচিত পুরস্কার নিয়ে তুলনামূলক নাতিদীর্ঘ প্রতিবেদনের অপেক্ষায় থাকেন সিনেমা প্রেমীরা।
আগামী ৪ মার্চ ৯০তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এর ৪১ দিন আগে ২০১৮সালের অস্কার মননোয়ন তালিকা প্রকাশ করেছেন টিফেনি হ্যাডিশ এবং অ্যান্ডি সারকিস।
এবারের মনোনয়নের শীর্ষে রয়েছে ‘দ্য শেইপ অব ওয়াটার’। গুইলার্মো দেল তোরো নির্মিত ছবিটি সেরা চলচ্চিত্র সহ ১৩টি মনোনয়ন পেয়ে এক নম্বরে রয়েছে। আটটি মনোনয়ন পেয়ে দুইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’। এদিকে সাতটি মনোনয়ন পেয়ে তিনে আছে ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’।
এক নজরে দেখে নিন এবারের মনোনয়নের তালিকা…..
সেরা চলচ্চিত্র:
‘দ্য শেইপ অব ওয়াটার’, ‘ডানকার্ক’, ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং মিসৌরি’, ‘কল মি বাই ইয়োর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’।
সেরা অভিনেতা:
ডেঞ্জেল ওয়াশিংটন, ‘রোমান জে ইসরায়েল, ইএসকিউ’। টিমোথি সালমেট, ‘কল মি বাই ইয়োর নেম’। ড্যানিয়েল ডে-লুইস, ‘ফ্যান্টম থ্রেড’। ড্যানিয়েল কালুইয়া, ‘গেট আউট’। গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’।
সেরা পার্শ্ব অভিনেতা:
উডি হারেলসন, ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’। উইলিয়াম ড্যাফো, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’।
সেরা অভিনেত্রী:
মার্গট রব্বি,‘আই,টনিয়া’। সাইরস রনান, ‘লেডি বার্ড’। শ্যালী হকিন্স, ‘দ্য শেইপ অব ওয়াটার’। ফ্রান্সিস ম্যাকডর্মান্ড, ‘থ্রি বিলবোর্ডস আউট’। সাইড ইবিং, মিসৌরি’। মেরিল স্ট্রিপ, ‘দ্য পোস্ট’।
সেরা পার্শ্ব অভিনেত্রী:
লেসলি ম্যানভিল, ‘ফ্যান্টম থ্রেড’। লরা ম্যাটকাফ, ‘লেডি বার্ড’। অক্টাভিয়া স্পেন্সার, ‘দ্য শেইপ অব ওয়াটার’। ম্যারি জে ব্লিজ, ‘মাডবাউন্ড’। অ্যালিসন জেনি, ‘আই,টনিয়া’।
সেরা নির্মাতা:
ক্রিস্টোফার নোলান, ‘ডানকার্ক’। জর্ডান পিলে, ‘গেট আউট’। গ্রেটা গারউইং, ‘লেডি বার্ড’। পল থমাস অ্যান্ডারসন, ‘ফ্যান্টম থ্রেড’। গুইলার্মো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper