ঝালকাঠিতে পতিতালয় থেকে ছাত্রী উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঝালকাঠিতে ডিবির অভিযানে কথিত মিনি পতিতালয় থেকে খদ্দেরসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় রাজাপুর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে। তাকে বাসায় আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হয় বলে অভিযোগ করেছে ছাত্রী।

এ ঘটনায় ঝালাকাঠি থানায় ডিবি পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।

ডিবির ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদরে ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে ডিবি পুলিশের একটি টিম চিহিৃত দেহ ও মাদক ব্যবসায়ী লিপির বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার এক দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ সময় খদ্দের মাইনুল ইসলাম (২২), আব্দুস সালাম (২২) ও কথিত পতিতা সরদার লিপি এবং তার স্বামী আরিফ হোসেনকে আটক করা হয়। মাইনুল ইসলাম বাউকাঠির আব্দুল ওয়াহেদ’র ছেলে ও আব্দুস সালাম পিপলিতা এলাকার খাদেম আলী সিকদারের ছেলে ও কথিত পতিতা সরদার লিপি নতুন কলেজ রোডের আরিফ হোসেনের স্ত্রী।

লিপি ও তার স্বামীর বিরুদ্ধে ঝালকাঠি শহরে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আছে বলে ডিবির ওসি জানান।

এব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, আটক ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু হয়েছে। উদ্ধার হওয়া ছাত্রীকে আইনি প্রক্রিয়া মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুত্র: গোনিউজ

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-