বড়লেখায় ওয়াজ মাহফিলের তোরণ ভেঙ্গে নদীতে নিক্ষেপ করলো দুর্বৃত্তরা

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: ইটাউরী গ্রামবাসীর আয়োজনে ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০১৮ এর প্রচারণার জন্য নির্মিত তোরণগুলোর মধ্যে কয়েকটি রাতের অন্ধকারে কানলী ব্রিজের উপর থেকে তোরণগুলো ভেঙ্গে সুনাই নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা

মৌলভী বাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজার সংলগ্ন কানলী ব্রিজে এ ঘটনাটি ঘটে।

আয়োজক ও ইটাউরী গ্রামবাসীর সূত্রে জানাজায় প্রতি ব্ৎসরের ন্যায় এবার ও ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজন করাহয় এ উপলক্ষে প্রচারণার জন্য নির্মিত করাহয় তোরণ।

তোরণ গুলোর মধ্যে কানলী ব্রিজের উপর নির্মিত তোরণ গত (২৩জানুয়ারী) মঙ্গলবার দিবা গত রাতের অন্ধকারে কানলী ব্রিজের উপর থেকে তোরণগুলো ভেঙ্গে সুনাই নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ইসলাম ও সমাজ বিরোধী দুর্বৃত্তদের এমন কর্মকান্ডে বিস্মিত গ্রামবাসী। অনেকেই এরকম লজ্জাকর ও ঘৃণিত কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসি,দোষীদের বের করে শাস্তি দিতে আহবান জানান।

গ্রামের সচেতন মহল বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত একটি কাজ। এটিকে কোনভাবেই সমর্থন করা যায় না। এদের কর্মকান্ড থেকেই বুঝা যায় এরা ইসলামের শত্রু, সমাজের শত্রু। যদিও কেউ দেখেনি রাতের অন্ধকারে কে ফেলেছে তবে সবাই জানে এমন ন্যাক্কারজনক কাজ কাদের দ্বারা হতে পারে। তাই গ্রামবাসীরা ইসলাম ও সমাজের স্বার্থে এসব সামাজিক কীটদের প্রত্যাখ্যান করে দিয়েছে।

ইটাউরী ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০১৮ এর আয়োজকরা এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি লজ্জার। কিছু কাপুরুষ যারা ইসলাম ও সমাজ বিরোধী তারাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। তবে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ও মানুষের মধ্যে আমাদের প্রিয় নবীজীর বাণী ও আদর্শ প্রচারে যারা বাধা দেয় তারা কখনোই বিবেকবান কোন মুসলিম হতে পারে না। আয়োজকরা গ্রামের সম্মানীত গুরুজনদের নিকট এই ঘৃণিত কাজের উপযুক্ত শাস্তি প্রদানের বিনীত আহবান জানিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন যে ইটাউরীতে ৩০ তম বার্ষিক ওয়াজ মাহফিল যথা সময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-